Binodon.com Bengali Jokes | Page-1
NetworkBanglaServices</a></td><td><a href=BanglaMagazinesKenakataBoimela

Binodon.com brings Bangla comics, Bengali jokes, Bangla golpo, Bengali story, Bangladeshi poem and kobita. Hada Voda, Nonte Fonte and Batul are popular Bengali comics. Bangla jokes, Bengali kabita, Bangla golpo, Bengali stories are also popular among Bangladeshis and Bengalis. Bangla stories, Bangla joke, Bengali comic, Bangladeshi golpo, Bengali poems, Bangla kobita. Entertainment in Bangla and Bengali.
You are here: Home Bangla Jokes Bengali Jokes
Decrease font size  Default font size  Increase font size 
Bengali Jokes
Bangladeshi Jokes কৌতুক 130409

**কিশোরের আম্মা কিশোরকে ডাকছে।
আম্মাঃ কিশোর, ওঠো
কিশোরঃ না আম্মা, আমি উঠবো না।
আম্মাঃ কিশোর, স্কুলে যাবে না?
কিশোরঃ না, আমি স্কুলে যাব না।
আম্মাঃ সেকি কথা!
কিশোরঃ জানো, স্কুলের কেউ আমাকে পছন্দ করেনা। ছাত্র শিক্ষক থেকে শুরু করে কেরাণী পর্যর্ন্ত কেউ আমাকে পছন্দ করে না।
আম্মঃ কিশোর, তোমাকে স্কুলে যেতেই হবে। তুমিই তো স্কুলের হেডমাস্টার।

 

**(হায়ার ম্যাথ পরীক্ষার রেজাল্ট দেয়ার পর বাবা ও ছেলের কথোপকথন।)
বাবাঃ বাবা হায়ারম্যাথে কতো পাইলা???
ছেলেঃ বাবা, শূণ্য পাইছি।
বাবাঃ আর তুমি যে একটা মাইয়ার লগে কথা কও। ও কতো পাইছে?
ছেলেঃ বাবা, ওতো আমার থিকা সবসময়-ই একশো গুণ ভাল করে। হায়ার ম্যাথেও একশো গুণ নাম্বার পাইছে।
বাবাঃ মানে?
ছেলেঃ মানে সেও ডাবলজিরো!!!!!!

 

**টিস্যু পেপার ও সিরিস কাগজ

এক দোকানদার তার কর্মচারীকে বলছে, "কোন ক্রেতাকে ফিরিয়ে দিবি না। যেমন কেউ ডেটল সাবান নিতে আসলে না থাকলে স্যাভলন সাবান ধরিয়ে দিবি" একথা বলে সে একটা কাজে গেল।
এরপর এক বয়স্ক ক্রেতা দোকানে এসে কর্মচারীকে বলল, "বাবু, টয়লেট টিসু্ আছে।"
ছেলেটি বলল, "টয়লেট টিসু নাই। তবে সিরিস কাগজ আছে। আইজকা সেইটা দিয়া কাজ চালান। কাইলকা টিসু পেপার পাইবেন।"

 

**বিচারক ও আসামী

বিচারক ও আসামীর মধ্যে কথোপকথন হচ্ছে।
বিচারকঃ তুমি জান মিথ্যে বললে কী হবে?
আসামীঃ আজ্ঞে হুজুর, নরকে যাব।
বিচারকঃ সাবাস! আর সত্য বললে?
আসামীঃ মামলায় হেরে যাব।

 

**সাধুবাবা

সাধুবাবা তার অনুসারীদের নিয়ে বঙ্গোপসাগরে গেছেন স্নানের জন্য। উদ্দেশ্য পাপ ধুয়ে ফেলা। গোসল শেষ করে সবাই উঠলো কিন্তু সাধুবাবার ওঠার কোন নাম নেই।
তা দেখে একজন বলল, "কি সাধুবাবা, আপনি উঠছেন না কেন?"
সাধুবাবা উত্তরে বললেন, "বৎস, পাপ ধোয়ার সাথে সাথে গামছাটাও যে ধুয়ে চলে যাবে তা ভাবতেই পারিনি।"


Read 0 Comments... >>
 
<< Start < Prev 1 2 3 4 5 6 7 8 9 10 Next > End >>

Page 3 of 17
WebBinodon.com