Binodon.com Bangladeshi Jokes 030409
NetworkBanglaServices</a></td><td><a href=BanglaMagazinesKenakataBoimela

Binodon.com brings Bangla comics, Bengali jokes, Bangla golpo, Bengali story, Bangladeshi poem and kobita. Hada Voda, Nonte Fonte and Batul are popular Bengali comics. Bangla jokes, Bengali kabita, Bangla golpo, Bengali stories are also popular among Bangladeshis and Bengalis. Bangla stories, Bangla joke, Bengali comic, Bangladeshi golpo, Bengali poems, Bangla kobita. Entertainment in Bangla and Bengali.
You are here: Home Bangla Jokes Bengali Jokes Bangladeshi Jokes 030409
Decrease font size  Default font size  Increase font size 
Bangladeshi Jokes 030409

ভাষাগত সমস্যা

আজকাল একই জাহাজে বিভিন্ন দেশের নাবিক কাজ করে। তাই ভাষাগত সমস্যা রয়েছে অনেক।

একবার এক ব্রিটিশ ক্যাপ্টেন রাশিয়ান চীফ অফিসারকে বললো, “আজ পূর্ণিমার রাত এবং সেই সাথে চন্দ্রগ্রহন। অর্থাৎ চাঁদটা ঢাকা পড়বে পৃথিবীর ছায়াতলে। ক্রু-রা ইচ্ছে করলে রাত ন’টায় ব্রীজে এসে এই বিরল দৃশ্য অবলোকন করতে পারে। তবে আবেগ আপ্লুত হয়ে কেউ যেন লাফালাফি না করে।”

চীফ অফিসার ফিলিপিনো থার্ড অফিসারকে বললো, “সারেং কে বল- আজ পূর্ণিমার রাত, কিন্তু রাত ন’টায় চাঁদটা হারিয়ে যাবে পৃথিবীর ছায়ায়, এই বিরল দৃশ্য রাত ন’টায় ব্রীজে গিয়ে ক্রু-রা দেখতে পারে- তবে কেউ প্রফুল্ল হয়ে লাফ দিতে পারবে না। এটা ক্যাপ্টেনের আদেশ।”

থার্ড অফিসার চাইনিজ সারেংকে বললো, “আজ পূর্ণিমার রাত এবং ওটা ছায়াতলে হারিয়ে যাবে। এই বিরল দৃশ্য দেখে ক্যাপ্টেন ছাড়া আর কেউ লাফ দিতে পারবে না, রাত ন’টায় ব্রীজে যাবে সবাই প্রফুল্ল মনে।”

সারেং সমস্ত ক্রু-দের ডেকে বললো, “আজ পূর্ণিমার রাত এবং হঠাৎ চাঁদটা উধাও হয়ে যাবে। এই দুঃখে ক্যাপ্টেন পানিতে লাফ দিবে। এই বিরল দৃশ্য দেখে তোমরা রাত ন’টায় প্রফুল্ল মনে পার্টিতে যোগ দিবে।”

 

Comments

avatar Suman
0
 
 
jakkas.
Name *
Email (For verification & Replies)
Code   
Submit Comment
Cancel
Name *
Email (For verification & Replies)
Code   
Submit Comment
 
WebBinodon.com